× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:২৪ পিএম

ডা. জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:২৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় ভারতের দেওয়া ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করছে না বাংলাদেশ। ঢাকা এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে।

বুধবার (২৪ জুন) এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ. কে. এম. শহীদুল করিম বলেন, ভারতীয় কর্তৃপক্ষের ব্যাখ্যা বাংলাদেশের কাছে সন্তোষজনক মনে হয়নি।

তিনি জানান, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আগেই ভারতকে অবহিত করা হয়েছিল। সেই তথ্য আগে থেকেই জানানো থাকা সত্ত্বেও দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদ উর রহমানকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা অনাকাঙ্ক্ষিত ও হতাশাজনক বলে উল্লেখ করেন তিনি।

চলতি মাসের শুরুতে আইওআরএর এক বৈঠকে অংশ নিতে ভারতে গেলে দিল্লি বিমানবন্দরে ডা. জাহেদকে জিজ্ঞাসাবাদ ও বাধার মুখে পড়তে হয়। ওই বৈঠকে বাংলাদেশ দলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার।

এদিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে ভারতের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সংখ্যালঘুসহ সব নাগরিকের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশ সরকারও এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ এবং দেশের সব নাগরিকের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে।

এর আগে মঙ্গলবার (২৩ জুন) দিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ডা. জাহেদের প্রসঙ্গে বলেন, তিনি ১৪ জুন ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। আইওআরএর কর্মকর্তাদের বৈঠকে যোগদানের উদ্দেশ্য যাচাই করতে বিমানবন্দরে তাকে প্রশ্ন করা হয়। পরে তার সফরের উদ্দেশ্য নিশ্চিত হওয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ তাকে প্রবেশের অনুমতি দেয়। তবে সে সময় তিনি নিজেই ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন বলে দাবি করেন জয়সওয়াল।

একই ব্রিফিংয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে একটি মন্দির কমপ্লেক্সে ৮১ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গও তোলেন ভারতের মুখপাত্র। তিনি বলেন, বাংলাদেশে কিছু হিন্দু দেবদেবীকে ঘিরে অবমাননার অভিযোগ এবং এ নিয়ে প্রতিবাদের খবর তারা লক্ষ্য করেছেন। পাশাপাশি বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!