× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:৫৬ পিএম

কোয়ার্টারে দেখা হতে পারে ব্রাজিল-জার্মানির!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ পর্ব এখনও শেষ হয়নি, কিন্তু নকআউট পর্বের সম্ভাব্য সমীকরণ নিয়ে আলোচনা ইতোমধ্যেই জমে উঠেছে। সেই আলোচনার কেন্দ্রে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কারণ গ্রুপ ‘সি’-তে তাদের শেষ অবস্থানই নির্ধারণ করবে শিরোপার পথে কতটা সহজ বা কঠিন হবে তাদের যাত্রা।

গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে জয় পেলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, ড্র করলে রানার্সআপ হিসেবে শেষ করবে, আর হারলে তৃতীয় স্থানে নেমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এই তিনটি অবস্থানের প্রতিটিই খুলে দিতে পারে ভিন্ন ভিন্ন নকআউট পথ।

গ্রুপ চ্যাম্পিয়ন হলে

গ্রুপের শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করতে পারলে ব্রাজিলের পথ তুলনামূলক সহজ হতে পারে। রাউন্ড অব ৩২-এ তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে জাপান বা সুইডেন।

শেষ ষোলোতে উঠতে পারলে সামনে আসতে পারে নরওয়ে কিংবা আইভরি কোস্ট। এরপর কোয়ার্টার-ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ জার্মানি, দক্ষিণ কোরিয়া অথবা সুইজারল্যান্ড।

সেমি-ফাইনালে অপেক্ষা করতে পারে আরও বড় চ্যালেঞ্জ। সম্ভাব্য প্রতিপক্ষের তালিকায় রয়েছে স্পেন, পর্তুগাল, ঘানা এবং যুক্তরাষ্ট্র।

রানার্সআপ হলে

গ্রুপে দ্বিতীয় স্থানে শেষ করলে ব্রাজিলের জন্য সমীকরণ অনেক বেশি কঠিন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে নকআউটের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হতে পারে শক্তিশালী নেদারল্যান্ডস।

সেই বাধা পেরোতে পারলে শেষ ষোলোতে দেখা হতে পারে মরক্কো বা দক্ষিণ কোরিয়ার সঙ্গে। কোয়ার্টার-ফাইনালে অপেক্ষা করতে পারে ফ্রান্স কিংবা জার্মানি। আর সেমি-ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইংল্যান্ড অথবা ফ্রান্স।

তৃতীয় হয়ে উঠলে

৪৮ দলের বিশ্বকাপে সেরা তৃতীয় দলগুলোর জন্যও নকআউটের দরজা খোলা। ব্রাজিল যদি তৃতীয় হয়ে সেই সুযোগ কাজে লাগাতে পারে, তবে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ নির্ভর করবে অন্য গ্রুপগুলোর ফলাফলের ওপর।

রাউন্ড অব ৩২-এ প্রতিপক্ষ হতে পারে মেক্সিকো অথবা নেদারল্যান্ডস। শেষ ষোলোতে তাদের সামনে দাঁড়াতে পারে ইংল্যান্ড, বেলজিয়াম কিংবা স্পেন।

কোয়ার্টার-ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে রয়েছে আর্জেন্টিনা অথবা ফ্রান্স। আর সেমি-ফাইনালে দেখা হতে পারে ইংল্যান্ড কিংবা পর্তুগালের সঙ্গে।

সব মিলিয়ে, ব্রাজিলের জন্য সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি হলো গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। কারণ, শীর্ষস্থান ধরে রাখতে পারলে তুলনামূলক সহজ পথ পেয়ে ফাইনালের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ বাড়বে। তবে রানার্সআপ বা তৃতীয় হলে শুরু থেকেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে সেলেসাওরা।

Link copied!