বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা টেস বি. ব্রেসনান।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সহযোগী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও সহযোগিতার প্রশংসা করেন টেস বি. ব্রেসনান।
একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ পুলিশের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন।
সাক্ষাৎকালে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশে কর্মরত জাতিসংঘ এবং অন্যান্য বিদেশি সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
এ সময় রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ পুলিশের কার্যক্রম, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন