× UCB Sticker Card
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৮:০২ পিএম

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩ সমঝোতা স্মারকে স্বাক্ষর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৮:০২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মূলত উভয় রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে এসব সমঝোতা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

এদিকে চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বিকেল ৫টায় বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, দুই দেশের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যদিকে, চীনের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী।

বেইজিংয়ের গ্রেট হলে দুই দেশের বৈঠক শেষে প্রেস ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। ব্রিকসে বাংলাদেশের যোগদানের বিষয়ে চীন সমর্থন দেবে বলে জানিয়েছেন মাহদী আমিন।

বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে মাহদী আমিন বলেন, বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। এছাড়া তিস্তা মহাপরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

উল্লেখ, এর আগে, ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা এবং আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করেন প্রিমিয়ার লি ছিয়াং।

Link copied!