চুড়ামনকাটি-চৌগাছা সড়কে ছিনতাইকারী আতঙ্ক, নারীরাই প্রধান টার্গেট
জুলাই ১৮, ২০২৬, ০২:২৬ এএম
যশোর-চৌগাছা সড়কের সদর উপজেলার চুড়ামনকাটি থেকে আমবটতলা পর্যন্ত ছিনতাইকারী আতঙ্ক বিরাজ করছে। নারীদের টার্গেট করে ছিনতাইকারী চক্র রীতিমতো বেপরোয়া হয়ে উঠেছে। গত দুই সপ্তাহে একাধিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, চুড়ামনকাটি-আমবটতলা সড়কে নজরদারি বাড়ানো হয়েছে।
ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারিহা সুলতানা জানান, গত ১৬ জুলাই সন্ধ্যায় তিনি চুড়ামনকাটি বাজার থেকে ভ্যানে...