ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চমকফুল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রাস্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
মৃত চমকফুল জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার গাজিরপাড়া এলাকার বাসিন্দা।
বুধবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মৃত চমকফুল গত ২৭ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালের মেডিসিন ১১ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২৮ জুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীনে মঙ্গলবার মধ্যরাতে তিনি মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭ জন ভর্তি হয়েছেন। হাসপাতালে বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন। এদের মাঝে পুরুষ ৯ জন, নারী ৩ জন, শিশু ১ জন। এর মধ্যে চিকিৎসাধীন একজন পালিয়ে গেছেন। চলতি বছরে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৩৩ চন চিকিৎসা নিয়েছেন। এদের মারা গেছেন পাঁচজন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন