ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদী।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা— ইউএসজিএসের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে এই এই ভূমিকম্প হয়, যার মাত্রা ৪ দশমিক ৪।
তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১৮ জুন ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর এলাকায়। ঢাকা থেকে এর দূরত্ব প্রায় ৩৬১ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে। ফলে আশপাশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন