× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:১০ পিএম

এমপি ওয়াহাবের হস্তক্ষেপে ৫ কোটি টাকা ব্যায়ে বহুতল ভবন পাচ্ছে ৩ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। এ খবরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

রোববার (২৮ জুন) বিকেলে ময়মনসিংহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সুপারিশের পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয়। গত ২১ জুন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী ইকবাল স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুমোদন জারি করা হয়।

অনুমোদন অনুযায়ী, ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ডি.কে.জি.এস. আইমুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের চারতলা ভবনের প্রথম তলা, ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবনের প্রথম তলা এবং ১ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে চর শীরকলদী সাহেবিয়া মাদ্রাসার নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হবে।

সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে ময়মনসিংহ সিটি করপোরেশন ও সদর উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

Link copied!