× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:১৪ পিএম

জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে প্রত্যয়নপত্র দেওয়া সেই ইউপি সচিবকে অবাঞ্ছিত ঘোষণা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে প্রত্যয়নপত্র দেওয়াসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার তবলছড়ি ইউনিয়ন পরিষদের সচিব মো. ওসমান আলীকে অবাঞ্ছিত ঘোষণা এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

রোববার (২৮ জুন) বেলা ১১টার দিকে ‘তবলছড়ি বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী হানিফ সওদাগর, কবির সওদাগর এবং স্থানীয় বাসিন্দা আবুল বাশার।

বক্তারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতির সুযোগ নিয়ে সচিব মো. ওসমান আলী দীর্ঘদিন ধরে পরিষদে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। সর্বশেষ তিনি জীবিত একজন ব্যক্তিকে মৃত দেখিয়ে মৃত্যু নিবন্ধন-সংক্রান্ত একটি প্রত্যয়নপত্র প্রদান করেছেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে।

তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে ইউপি সচিব মো. ওসমান আলী বলেন, ব্যক্তি জীবিত না মৃত, বিষয়টি সংশ্লিষ্ট স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) জানেন। তার স্বাক্ষর থাকার কারণেই আমিও প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেছি। আমি ওই এলাকার স্থানীয় বাসিন্দা নই, চাকরির সুবাদে এখানে দায়িত্ব পালন করছি।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Link copied!