বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌরসভা এলাকার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিশেষ সহায়তার চাল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য সংকট লাঘবের লক্ষ্যে এই সহায়তা দিচ্ছে সরকার। জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের বিশেষ বরাদ্দের চাল অসহায় পরিবারে পৌঁছে দিচ্ছেন বিএনপি নেতারা।
রোববার (২৮ জুন) পৌরসভার নয়টি ওয়ার্ডের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আনুষ্ঠানিকভাবে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
নন্দীগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার। সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম হোসেন, বিএনপি নেতা বাচ্চু মিয়া, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল।
এরআগে, শনিবার বুড়ইল ইউনিয়নের ৬০০ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। সাম্প্রতিক ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বিএনপি সরকার। ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উপজেলা পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন