× UCB Sticker Card
রবিবার, ২৮ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:১৯ পিএম

লক্ষ্মীপুরে চার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও বিচার দাবি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৯:১৯ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় ঢুকে এক নারী ও তার তিন মেয়েকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৮ জুন) বিকেলে ‘রায়পুর সাধারণ ছাত্র সমাজ’-এর ব্যানারে রায়পুর থানার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সায়মা আক্তারের সহপাঠী ইশরাত জাহান মেঘলা, খাদিজা আক্তার প্রমি এবং স্থানীয় বাসিন্দা আল ইমরানসহ আরও অনেকে।

বক্তারা বলেন, রায়পুরের আলোচিত এই হত্যাকাণ্ডে পুরো দেশ স্তম্ভিত। ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও হত্যার প্রকৃত রহস্য এখনো পুরোপুরি উদঘাটিত হয়নি। তারা অভিযোগ করেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও তদন্ত করে বের করতে হবে। একই সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

নিহত সায়মার সহপাঠী ইশরাত জাহান মেঘলা বলেন, আমরা আমাদের মেধাবী সহপাঠী সায়মাকে হারিয়েছি। তার পরিবারের সদস্যরাও অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে বিচার নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ধানহাট-নদীরপাড় এলাকার একটি ভাড়া বাসায় শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেঝো মেয়ে নাফিসা আক্তার ইকরা (১৭) এবং ছোট মেয়ে ফাতেমা আক্তার শিফা (৯) নিহত হন। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত অন্তর মজুমদার (২৮) ঘটনাস্থলের পর স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Link copied!