× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:৩১ পিএম

‘আয়েব’র প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণে ফ্রান্সে দোয়া মাহফিল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীনের স্মরণে ফ্রান্সের মেরি দ্য অভারভিলিয়ের একটি হলরুমে গত রোববার (২৮ জুন) একটি স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শুভানুধ্যায়ী এবং মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা মরহুম ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীনের কর্মময় জীবন, দূরদর্শী নেতৃত্ব, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান এবং মানবিক গুণাবলির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

বক্তারা বলেন, মরহুম ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীন ছিলেন একজন দূরদর্শী সংগঠক ও প্রবাসী বাংলাদেশিদের ঐক্যের অন্যতম পথিকৃৎ। প্রবাসে বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ভিত্তি সুদৃঢ় করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার অবদান প্রবাসী বাংলাদেশি সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষপর্যায়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আয়েবার সহ-সভাপতি জনাব ফকরুল আকম সেলিম।

মহান আল্লাহ তাআলা যেন মরহুম ইঞ্জিনিয়ার ড. জয়নুল আবেদীনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন—এই কামনা করা হয়।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

Link copied!