× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৪৭ পিএম

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউসের উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৩:৪৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

রাজশাহী নগরবাসীর সুস্থ বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ এবং পারিবারিক অবসরযাপনের সুযোগ সম্প্রসারণে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) উদ্যোগে নগরীর পদ্মা আবাসিক এলাকায় নির্মিত ‘আরডিএ পার্ক ও রেস্ট হাউসে’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় প্রধান অতিথি থেকে পার্কটির উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ (সুইট)।

উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী ভদ্রা পার্কের সামনে একটি বৃক্ষরোপণ করেন। পরে তিনি অতিথিবৃন্দকে সঙ্গে নিয়ে নবনির্মিত পার্ক ও রেস্ট হাউসের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, নগরবাসীর সুস্থ বিনোদন, নির্মল পরিবেশ এবং পারিবারিকভাবে অবসর কাটানোর জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি নগরবাসীর জন্য এমন একটি সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করায় আরডিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী (ঈশা), রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ এই পার্ক ও রেস্ট হাউস নগরবাসীর জন্য একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং রাজশাহীর সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রূপালী বাংলাদেশ

Link copied!