× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৫১ পিএম

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন নাসীরুদ্দীন পাটওয়ারী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১, ২০২৬, ০৪:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে যাবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (১ জুলাই) দুপুরে সংবাদমাধ্যমকে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমকে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এনসিপির একমাত্র প্রতিনিধি হিসেবে তিনি তেহরানে যাচ্ছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে।

এনসিপি সূত্র জানিয়েছে, আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে এখনো ভিসা না পাওয়ায় তিনি বিমানের টিকিট কাটতে পারেননি। এ কারণে কবে এবং কোন ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন, তা এখনো চূড়ান্ত হয়নি।

এনসিপি সূত্রের দাবি, আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর গুরুত্বপূর্ণ। তাদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে।

উল্লেখ, ইরানের প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফনে অংশ নিতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে পাঠাচ্ছে সরকার।

Link copied!