× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৯:৪৩ পিএম

মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানকে আলাদা করার সুযোগ নেই : আখতার হোসেন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৯:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থানকে পরস্পর থেকে আলাদা করে দেখার সুযোগ নেই। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সংসদে দেওয়া বক্তব্যে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অবমূল্যায়ন করেছেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদ ভবনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাজেটে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের জন্য ১০ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ভাতার ব্যবস্থা রাখা হয়েছে। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করতে গিয়ে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান জুলাই অভ্যুত্থানকে অপমান করেছেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধ এবং জুলাই অভ্যুত্থান উভয়ই দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই এ দুটি ঘটনাকে পরস্পর থেকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।

জুলাই আন্দোলনের স্মৃতি সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়ে আখতার হোসেন বলেন, জুলাই জাদুঘর দ্রুত চালু করা প্রয়োজন। অন্যথায় আন্দোলনের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন সংরক্ষণে সমস্যা সৃষ্টি হতে পারে। পাশাপাশি জুলাই ফাউন্ডেশনের কার্যক্রমও সক্রিয় রাখার আহ্বান জানান তিনি।

বাজেট প্রসঙ্গে এনসিপির এই সংসদ সদস্য বলেন, চলতি অর্থবছরের বাজেটে বড় ধরনের ঘাটতি রয়েছে। আগামী এক বছর এ বাজেটের বাস্তবায়ন ও এর প্রভাব পর্যবেক্ষণ করবে তার দল।

এ সময় তিনি সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের প্রতি সমান আচরণ নিশ্চিত করারও আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!