× UCB Sticker Card
বুধবার, ০১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১০:৪৮ পিএম

লন্ডন মাতাবেন ওয়ারফেজ, জেফার, মুযা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১০:৪৮ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

যুক্তরাজ্যে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য আগামী ১৯ জুলাই লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’। আয়োজনে প্রথমবারের মতো লন্ডনের মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেজ। একই মঞ্চে গান পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী জেফার, মুযা ও বাপ্পী।

লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ আয়োজনের উদ্যোগ নিয়েছে অ্যামব্রোসিয়ানস ইভেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেড।

সম্প্রতি পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক ইমরান চৌধুরী অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে। অনলাইন ও নির্ধারিত বিক্রয়কেন্দ্র উভয় মাধ্যমেই টিকিট সংগ্রহ করা যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে অনুষ্ঠানটি ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সামা মেহজাবিন রিনতি ও রাফসান সাবাব। আর আয়োজনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার নিশাত খুশবু।

আয়োজকরা জানান, কনসার্ট শেষে উপস্থিত দর্শকরা একসঙ্গে ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচও উপভোগ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক এমডি জুনাইদ রিয়াজ, কাজী সুমন, হেফাজুল করিম রকিব ও ফাহাদ হোসাইন। এছাড়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফেরদৌস রহমান রিকা, সায়েদা তানজিনা আক্তার, সাবাবা কামালসহ বিভিন্ন অঙ্গনের অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের টিকিট অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে। পাশাপাশি লন্ডনের নিশাস ক্যাফ (আপটন পার্ক), ক্যাফে কর্নার (হোয়াইটচ্যাপেল) এবং মাম ক্যাফে (ম্যানর পার্ক) থেকেও সরাসরি টিকিট কেনা যাবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রিমিয়াম ৩০ পাউন্ড, নরমাল ২৫ পাউন্ড এবং ভিআইপি ৮০ পাউন্ড। নির্দিষ্ট প্রোমো কোড ব্যবহার করলে মূল্যছাড়ের সুবিধাও পাওয়া যাবে।

উল্লেখ্য, অনুষ্ঠানের টিকেট অনলাইনে https://banglafest.co.uk/events ঠিকানায় পাওয়া যাচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!