× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:৪৬ পিএম

‘চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আদালতের সর্বশেষ রায়ের পর এ আসনের ভোটাররা আবারও তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে পারেন।

মঙ্গলবার (৩০ জুন) চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলসংক্রান্ত আপিল বিভাগের রায়ের পর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে, ঋণখেলাপির অভিযোগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগ। ফলে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ হারিয়েছেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ ওঠে। আপিল শুনানির শেষ দিনে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

পরে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট আবেদন করা হলে হাইকোর্ট আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখেন।

তবে একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগের ভিত্তিতে লিভ টু আপিল করেন।

গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ জামায়াত প্রার্থীর লিভ টু আপিল গ্রহণ করে আদেশ দেন যে, আসলাম চৌধুরী নির্বাচনে বিজয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

সর্বশেষ রায়ে আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করায় চট্টগ্রাম-৪ আসনে নতুন নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।

রূপালী বাংলাদেশ

Link copied!