× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:৫৪ পিএম

কর্ণফুলীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ১২ জন ক্রুকেই জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় ঢাকা অভিমুখে যাত্রারত এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজের সঙ্গে চলমান এমভি সামুদা-৬ নামের আরেকটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে এমভি বে হারবার-২-এর হাল ফেটে পানি ঢুকে জাহাজটি একপাশে হেলে পড়ে। পরে কিছু দূর যাওয়ার পর বহিঃনোঙর বয়া নম্বর ২ ও ৩-এর মধ্যবর্তী এলাকায় জাহাজটি প্রায় সম্পূর্ণ ডুবে যায়।

খবর পেয়ে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। ডুবে যাওয়া জাহাজে থাকা ১২ জন ক্রুর মধ্যে ৮ জনকে তাৎক্ষণিকভাবে জীবিত উদ্ধার করা হয়। অপর চারজন প্রবল স্রোতে ভেসে পারকির চরের দিকে চলে গেলেও নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

বর্তমানে উদ্ধার হওয়া ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি তাদের সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সমুদ্র উপকূল ও নদীপথে দুর্ঘটনা মোকাবিলা এবং জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!