× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:১২ পিএম

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৫:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট কণ্ঠভোটে পাস হয়েছে। নতুন অর্থবছরের এই বাজেটের আকার চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি। গত অর্থবছরের বাজেট ছিল ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট পাসের প্রস্তাব উপস্থাপন করলে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা অনুমোদিত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বাজেট পাসের আগে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয়সংক্রান্ত ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উপস্থাপন করা হয়। এসব দাবির বিপরীতে সংসদ সদস্যরা মোট ১ হাজার ৩৪৪টি ছাঁটাই প্রস্তাব উত্থাপন করেন। পরে প্রস্তাবগুলোর ওপর আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে সেগুলোর নিষ্পত্তি করা হয়।

এর আগে গত ১১ জুন অর্থমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। পরবর্তী সময়ে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের অংশগ্রহণে বাজেটের ওপর বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে কণ্ঠভোটে বাজেটটি চূড়ান্তভাবে অনুমোদন করা হয়। নতুন অর্থবছরের এ বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!