× UCB Sticker Card
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:১০ পিএম

বাজেট এক টাকায় নামলে বিদেশে নামাতে হবে লাল-সবুজের পতাকা : পররাষ্ট্রমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ০৪:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাসের অংশ হিসেবে জাতীয় সংসদে মঞ্জুরি দাবির ওপর দ্বিতীয় দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট এক টাকায় নামিয়ে আনার ছাঁটাই প্রস্তাব দেন বিরোধী দলের কয়েকজন সংসদ সদস্য।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরি দাবি ভোটের জন্য উপস্থাপনের সময় এ প্রস্তাব উত্থাপন করা হয়।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রস্তাবিত বাজেটের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট যদি এক টাকায় নামিয়ে আনা হয়, তাহলে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাস পরিচালনা করা সম্ভব হবে না। এর ফলে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক লাল-সবুজের পতাকা বিদেশে নামিয়ে নিতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য দেওয়া কনস্যুলার ও অন্যান্য সেবাও বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, বাজেট সংকুচিত হলে বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে বার্ষিক চাঁদা পরিশোধ করতে পারবে না। এতে আন্তর্জাতিক সংস্থাটিতে দেশের সদস্যপদও ঝুঁকির মুখে পড়তে পারে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানের পরিবর্তনশীল ও ভূরাজনৈতিকভাবে জটিল বিশ্বপরিস্থিতিতে একটি দেশের উন্নয়ন, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষায় সক্রিয় ও দূরদর্শী কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বাস্তবতা বিবেচনায় রেখেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রণয়ন করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশের কূটনীতির মূল লক্ষ্য ‘সবার আগে বাংলাদেশ’। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এসব কূটনৈতিক উদ্যোগ দেশের সার্বভৌমত্ব রক্ষা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এসব লক্ষ্য বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট প্রস্তাব করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!