১১ ডিসি প্রত্যাহার
মার্চ ২৯, ২০২৬, ০২:২১ পিএম
দেশের ১১ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
প্রত্যাহার করা জেলা প্রশাসকদের মধ্যে রয়েছেন : চুয়াডাঙ্গার মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের জাহাঙ্গীর আলম,...