× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:০১ এএম

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে ঢাকায় জরুরি তলব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৫:০১ এএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর সোমবার (২৯ ডিসেম্বর) রাতেই হাইকমিশনার দেশে ফেরেন। মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, দিল্লি ও ঢাকার মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে বিস্তারিত আলোচনার উদ্দেশ্যেই হাইকমিশনারকে ঢাকায় ডেকে আনা হয়েছে।

গত প্রায় দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক ঘিরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের অবস্থা নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে বিভ্রান্তিকর ও অতিরঞ্জিত তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এর জেরে ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে কেন্দ্র করে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ দেখা যায়।

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ এসব মিশনে সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর দুই দেশের কূটনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো একে অপরের হাইকমিশনারকে পাল্টাপাল্টি তলব করার ঘটনা ঘটে।

এদিকে, গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এক নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ‘২ হাজার ৯০০টি সহিংস ঘটনার’ অভিযোগ করেন।

এর প্রতিক্রিয়ায় গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম এক বিবৃতিতে অভিযোগটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন।

একই সঙ্গে তিনি ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর বর্ণনা ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!