× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:৪৩ এএম

লালমনিরহাট সীমান্তে বিএসএফের খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধা

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:৪৩ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় সে দেশের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করলে তা পণ্ড করে দেয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

মঙ্গলবার (২১ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে ৬১ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক করিমুল ইসলাম।

এর আগে, সোমবার বিকেলে তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবির অধীনে পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত মেইন পিলার ৮৪৫/১-এস থেকে ৮৪৫/২-এস-এর মাঝামাঝি এ ঘটনা ঘটে। 

বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে শূন্য লাইন থেকে প্রায় ১০০ মিটার ভারতের অভ্যন্তরে কুচবিহার জেলার মেকলিগঞ্জ থানার হাড়িকামাত গ্রামে পানিশালা এলাকায় আগে স্থাপিত বাঁশের খুঁটি সরিয়ে ফেলছিল ভারতীয় ৯৮ ব্যাটালিয়ন বিএসএফের পানিশালা-১ ক্যাম্পের সদস্য ও স্থানীয় ভারতীয় নাগরিকরা।

বাঁশের খুঁটি সরিয়ে তারা সেখানে নতুন করে প্রায় ৩-৪ ফুট উচ্চতার সিমেন্টের খুঁটি স্থাপনের কাজ শুরু করে। বিষয়টি নজরে আসামাত্রই বিজিবির টহলদলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনে বাধা বাধা দেয়। এ সময় পিছু হটতে বাধ্য হয় বিএসএফ। এ ঘটনায় সীমান্ত এলাকায় টহল বাড়িয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সদস্যরা।

রূপালী বাংলাদেশ

Link copied!