× UCB Sticker Card
বুধবার, ১৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৫:১৬ পিএম

নতুন পে-স্কেলে ইনক্রিমেন্ট ৪ ক্যাটাগরিতে, কোন গ্রেডে কত সুবিধা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৫:১৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেলে বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। দীর্ঘদিন ধরে সব গ্রেডে প্রায় একই হারে ইনক্রিমেন্ট দেওয়ার প্রচলিত ব্যবস্থা থেকে সরে এসে এবার চারটি পৃথক ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এতে উচ্চ গ্রেডের তুলনায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা তুলনামূলক বেশি সুবিধা পাবেন।

খসড়া সুপারিশ অনুযায়ী, ষষ্ঠ থেকে ২০তম গ্রেড পর্যন্ত বার্ষিক ইনক্রিমেন্ট হবে মূল বেতনের ৫ শতাংশ। পঞ্চম গ্রেডে ইনক্রিমেন্ট প্রস্তাব করা হয়েছে ৪ শতাংশ, তৃতীয় ও চতুর্থ গ্রেডে ৩ দশমিক ৫ শতাংশ এবং দ্বিতীয় গ্রেডে ২ দশমিক ৭৫ শতাংশ। প্রথম গ্রেডের ইনক্রিমেন্টের হার আলাদাভাবে নির্ধারণ করা হবে।

বর্তমানে কার্যকর অষ্টম জাতীয় পে-স্কেলে সব গ্রেডেই গড়ে ৫ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট দেওয়া হয়। নতুন কাঠামো কার্যকর হলে সেই সমান হারের ব্যবস্থা বাতিল হবে।

এদিকে জাতীয় বেতন কমিশনের সুপারিশে চিকিৎসা ভাতার ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব এসেছে। কমিশন সর্বোচ্চ চিকিৎসা ভাতা ৫ হাজার টাকা থেকে কমিয়ে ৩ হাজার টাকা করার সুপারিশ করেছে। পাশাপাশি সন্তানদের জন্য মাসিক শিক্ষা ভাতা ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যদিও কমিশনের মূল সুপারিশ ছিল ২ হাজার টাকা।

অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছর থেকেই নতুন পে-স্কেলের মূল বেতন সরকারি কোষাগার থেকে পুরোপুরি পরিশোধের পরিকল্পনা রয়েছে। তবে বিভিন্ন ধরনের ভাতা আগামী অর্থবছরে দুই ধাপে পরিশোধের প্রস্তাব রয়েছে।

নতুন পে-স্কেল কার্যকর হলে বর্তমানে চালু থাকা মাসিক ২ হাজার থেকে ৩ হাজার টাকার অন্তর্বর্তীকালীন বিশেষ ভাতা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। কারণ নতুন বেতন কাঠামোয় মূল বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় ওই বিশেষ ভাতা চালু রাখার প্রয়োজন থাকবে না।

এদিকে নবম পে-স্কেলের সুপারিশ চূড়ান্ত করতে আজ পুনর্গঠিত সচিব কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ বৈঠকে প্রস্তাবিত সুপারিশমালা অনুমোদন পেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Link copied!