× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:৩৮ পিএম

যে শিক্ষকদের পদোন্নতি হবে, জানাল মন্ত্রণালয়

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ১২:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (৮ জুলাই) মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ শাখা থেকে জারি করা এক জরুরি সরকারি পরিপত্রে এ নির্দেশ দেওয়া হয়।

পরিপত্রে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিপিই) মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, দেশের প্রাথমিক শিক্ষার প্রশাসনিক কার্যক্রম ও পাঠদানের গতি বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে আটকে থাকা সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির প্রক্রিয়া এবং সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্পন্ন করতে হবে।

নির্দেশনা পাওয়ার পর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বিভাগ ও জেলাভিত্তিক শূন্য পদের তালিকা চূড়ান্ত করার কাজ শুরু করবে। এরপর পদোন্নতি ও নতুন শিক্ষক নিয়োগের পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলো পূরণ হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থাপনা ও পাঠদান কার্যক্রম আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

Link copied!