× UCB Sticker Card
রবিবার, ০৫ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:২৭ পিএম

দ্বিতীয় বিয়ে করার কারণ জানালেন মৌসুমী

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ৫, ২০২৬, ০৭:২৭ পিএম

অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি : সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবি : সংগৃহীত

মা হওয়ার সুখবরের মাঝেই নতুন জীবনের অধ্যায় খুললেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ব্যক্তিগত জীবনের নানা পরিবর্তনের মধ্য দিয়ে আবারও আলোচনায় এই জনপ্রিয় অভিনেত্রী। দীর্ঘদিনের বন্ধুত্বকে পরিণয়ে রূপ দিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি।

গত শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই তার নতুন সংসার ও সিদ্ধান্ত নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

অভিনেত্রীর দ্বিতীয় স্বামীর নাম আবদুল ওয়াদুদ। প্রায় ১৪ বছরের বন্ধুত্বের সম্পর্ককে ভিত্তি করেই তারা জীবনসঙ্গী হিসেবে একসঙ্গে পথচলা শুরু করেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে স্বামীকে পরিচয় করিয়ে দিয়ে তিনি জানান, পাশাপাশি মা হওয়ার সুখবরও শেয়ার করেন।

বিয়ের কারণ প্রসঙ্গে মৌসুমী জানান, জীবনের নানা সময় তারা দুজনই একা ছিলেন এবং দীর্ঘদিনের বন্ধুত্বের ভেতরেই একে অপরকে সবচেয়ে বেশি বুঝতে পেরেছেন। সেই বোঝাপড়া, পারস্পরিক সম্মান এবং একই ধরনের জীবনদর্শন থেকেই বন্ধুত্ব রূপ নেয় সম্পর্কের নতুন অধ্যায়ে।

তিনি বলেন, ‘আমরা দুজনই সংসার করতে চেয়েছিলাম। কিন্তু নানা কারণে সেটি হচ্ছিল না। পরে বুঝতে পারি, যাকে আমরা সবসময় পাশে পেয়েছি, সেই মানুষটাই হয়তো আমাদের জীবনের সঠিক সঙ্গী।’

এর আগে চলতি বছরের মার্চে তার প্রথম স্বামী রানার সঙ্গে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। জানা যায়, গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। পরে দাম্পত্য জীবনের টানাপোড়েন ও দূরত্বের কারণেই সম্পর্কের ইতি ঘটে।

২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে রানার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌসুমী হামিদ। সে সময় তাদের সম্পর্ক ছিল প্রায় দুই বছরের পরিচয়ের ভিত্তিতে।

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে ক্যারিয়ার শুরু করা মৌসুমী হামিদ শুরু থেকেই ছোট পর্দায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে চলচ্চিত্র এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করে তিনি প্রশংসিত হন।

Link copied!