× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০১:২৮ পিএম

সিরাজগঞ্জে বজ্রপাতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০১:২৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে বজ্রপাতে রিয়াদ (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।  

নিহত রিয়াদ বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। সে স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

বৈকুণ্ঠপুর ওয়ার্ডের ইউপি সদস্য শিপন আলী শেখ বলেন, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদের মৃত্যু হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি।

রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি সম্পর্কে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হয়েছে।

Link copied!