× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০১:৫২ পিএম

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির নোয়াখালীর তরুণ 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০১:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলার এক তরুণ বিশ্বকাপ ফুটবলে পক্ষপাতের অভিযোগ এনে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) সভাপতি এবং এক রেফারিসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করতে থানায় হাজির হয়েছেন। ম্যাচ পূর্বপরিকল্পিত, জালিয়াতিপূর্ণ এবং কোটি কোটি মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ তুলে তিনি ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।

গতকাল বুধবার রাতে তিনি সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ জমা দেন। তবে পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক এ ধরনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো আইনগত এখতিয়ার তাদের নেই।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে অভিযোগকারী মো. রাকিব গণমাধ্যমকে বলেন, ‘আর্জেন্টিনা ও মিশরের ম্যাচটি দেখার পর থেকে আমি এবং আমার বন্ধুরা মানসিকভাবে ভেঙে পড়েছি। এই অন্যায়ের বিচার হওয়া উচিত। পুলিশ যেহেতু অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি, তাই একই অভিযোগ নিয়ে আদালতে যাব। প্রয়োজনে মানববন্ধনসহ বিভিন্ন সামাজিক কর্মসূচিও পালন করব।’

অভিযোগকারী মো. রাকিব (২২) নোয়াখালী সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা।

লিখিত অভিযোগে রাকিব উল্লেখ করেন, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচটি দেখছিলেন। তার দাবি, ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নিয়ে একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিয়েছেন, যার ফলে তার প্রিয় দল মিশর পরাজিত হয়েছে।

এ ঘটনায় তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত করেন। অভিযোগে তিনি বলেন, পক্ষপাতমূলক আচরণের কারণে তিনি এবং মিশরের অসংখ্য সমর্থক চরম মানসিক ক্ষতির শিকার হয়েছেন। এজন্য তিনি ফিফার কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এক তরুণ থানায় এ ধরনের একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ বা ফিফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতো কোনো আইনগত এখতিয়ার স্থানীয় থানার নেই। বিষয়টি অভিযোগকারীকে বুঝিয়ে বলা হয়েছে। প্রয়োজনে তিনি আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারেন বলেও তাকে পরামর্শ দেওয়া হয়েছে।’

Link copied!