প্রাইভেটকারে মিলল ৮০ হাজার ইয়াবা, আটক ২
জুলাই ১৬, ২০২৬, ০৭:০৬ পিএম
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এটি বেগমগঞ্জ থানার ইতিহাসে উদ্ধার হওয়া সবচেয়ে বড় মাদকের চালান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেলের নেতৃত্বে এসআই খোরশেদ আলম, এসআই আব্দুর রহমান, এএসআই জালাল, এএসআই আবুল হোসেনসহ পুলিশের একটি দল...