× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৪:৫৫ পিএম

মেসিকে ছাড়াই কেন দেশে ফিরল আর্জেন্টিনা দল?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৪:৫৫ পিএম

বিমানবন্দরে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিমানবন্দরে আর্জেন্টিনা ফুটবল দল। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে শিরোপা হাতছাড়া করার হতাশা নিয়েই দেশে ফিরেছে আর্জেন্টিনা ফুটবল দল। তবে পরাজয় সমর্থকদের ভালোবাসায় কোনো ভাটা ফেলতে পারেনি। লিওনেল স্কালোনির দলকে বরণ করে নিতে বুয়েনস এইরিসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে তৈরি হয়েছিল উৎসবমুখর পরিবেশ। তবে দলের সঙ্গে দেশে ফেরেননি অধিনায়ক লিওনেল মেসি।

স্থানীয় সময় সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় আর্জেন্টিনা দলের বিশেষ চার্টার্ড বিমান এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানে ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া, প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ এবং ১৯ জন ফুটবলার। মেসির পাশাপাশি আরও কয়েকজন খেলোয়াড় বিমানবন্দর থেকে সরাসরি নিজ নিজ গন্তব্যে চলে যান।

দলকে স্বাগত জানাতে বিশেষ আয়োজন করে এএফএ। খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য বিছানো হয় লাল গালিচা। গ্রানাদেরোস অর্কেস্ট্রার পরিবেশনায় বাজানো হয় আর্জেন্টাইন সমর্থকদের জনপ্রিয় গান ‘মুচাচো’। বিশ্বকাপ ট্রফি না থাকলেও পুরো আয়োজনজুড়ে ছিল জাতীয় দলের প্রতি সমর্থকদের গভীর আবেগ।

প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে হাজারো সমর্থক বিমানবন্দরের বাইরে অপেক্ষা করেন প্রিয় দলের জন্য। কারও হাতে ছিল জাতীয় পতাকা, কারও গায়ে আর্জেন্টিনার জার্সি। ফাইনালের পরাজয়ের হতাশা থাকলেও খেলোয়াড়দের প্রতি তাদের ভালোবাসা ও কৃতজ্ঞতাই ছিল সবচেয়ে বেশি চোখে পড়ার মতো।

শিরোপা উদযাপনের আনুষ্ঠানিকতা না থাকলেও বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে শহরের পথে বের হন আর্জেন্টিনার খেলোয়াড়েরা। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা সমর্থকেরা স্লোগান ও করতালির মাধ্যমে দলকে অভিনন্দন জানান। খেলোয়াড়েরাও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এক বিবৃতিতে এএফএ জানায়, পুরো বিশ্বকাপজুড়ে সমর্থকেরা যেভাবে দলের পাশে ছিলেন, তা ছিল অসাধারণ। প্রত্যাশিত ফল না এলেও দল ও সমর্থকদের বন্ধন আগের মতোই অটুট থাকবে বলেও উল্লেখ করা হয়।

এদিকে দেশে না ফিরলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। তিনি বলেন, ফাইনালের পরাজয়ের ধাক্কা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে এই বিশ্বকাপের অভিজ্ঞতা ও স্মৃতিগুলো তার ক্যারিয়ারের অন্যতম মূল্যবান অধ্যায় হয়ে থাকবে।

মেসি আরও বলেন, পুরো টুর্নামেন্টে দল নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থাকা সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন দলকেও অভিনন্দন জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

Link copied!