× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:০৮ পিএম

অ্যাসোসিয়েশন কাপ টার্গেটবলে পুরুষ-নারী উভয় বিভাগে চ্যাম্পিয়ন বিজিবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৮:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ম অ্যাসোসিয়েশন কাপ টার্গেটবল প্রতিযোগিতা-২০২৬-এ পুরুষ ও নারী—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে নতুন সাফল্য অর্জন করেছে।

২০ ও ২১ জুলাই ঢাকার রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সংস্থা ও ক্লাব অংশ নেয়। পুরুষ বিভাগের ফাইনালে বিজিবি ২৪-১১ গোলে বাংলাদেশ পুলিশ টার্গেটবল ক্লাবকে হারিয়ে শিরোপা জিতে নেয়। অন্যদিকে নারী বিভাগের ফাইনালে বিজিবি ১৭-০৫ গোলে ভিএস স্পোর্টিং ক্লাব, ঢাকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিজিবি পুরুষ দলের ল্যান্স নায়েক মো. মেহেদী হাসান এবং নারী দলের সিপাহী সানজিদা চৌধুরী জেবিন নিজ নিজ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

বিজিবি জানায়, টার্গেটবল অঙ্গনে এটি বাহিনীর ধারাবাহিক সাফল্যের অংশ। এর আগে বিজয় দিবস টার্গেটবল প্রতিযোগিতায়ও বিজিবির পুরুষ দল বাংলাদেশ পুলিশ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল।

এ সাফল্যে বিজিবি মহাপরিচালক বিজয়ী খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজিবির খেলোয়াড়রা ক্রীড়া ক্ষেত্রে আরও সাফল্য অর্জনের মাধ্যমে বাহিনী ও দেশের সুনাম বৃদ্ধি করবেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সদস্যদের ক্রীড়া ও শারীরিক সক্ষমতা উন্নয়নে বাহিনীটি ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে আসছে। এর ফলস্বরূপ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় বিজিবির খেলোয়াড়রা নিয়মিত সাফল্য অর্জন করছেন।

Link copied!