× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৯:৪৪ পিএম

ভারতে এবার মোদির পদত্যাগ দাবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৯:৪৪ পিএম

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

ভারতে তরুণদের আন্দোলনের মধ্যেই পৃথক বিক্ষোভ কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবি জানিয়েছে কংগ্রেস। 

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতারা। কয়েক ঘণ্টা পর পুলিশ বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন শীর্ষ নেতাকে আটক করে।

কংগ্রেসের পূর্বঘোষণা ছাড়াই বিকেলে দিল্লির লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে জড়ো হন দলটির নেতারা। এর আগে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ শীর্ষ নেতারা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ৮৪তম জন্মদিন উপলক্ষে তার রাজাজি মার্গের বাসভবনে যান। অনেকেই ধারণা করেছিলেন, তারা জন্মদিনের মধ্যাহ্নভোজে অংশ নিতে সেখানে জড়ো হয়েছেন। তবে পরে সেখান থেকে সবাই একসঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন।

প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পৌঁছে কংগ্রেস নেতারা শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ জানান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে স্লোগান দেন।

কংগ্রেসের অভ্যন্তরীণ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রথমে দলটির পরিকল্পনা ছিল বিজয় চক পর্যন্ত মিছিল করার। তবে পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ায় এবং দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার হওয়ায় শেষ মুহূর্তে কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়। এ পরিকল্পনার বিষয়ে কেবল হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ নেতা অবগত ছিলেন।

আচমকা কর্মসূচির কারণে পুলিশ শুরুতে প্রস্তুত ছিল না। পরে প্রধানমন্ত্রীর বাসভবনের কয়েক মিটার দূরে কংগ্রেস নেতাদের আটকে দেওয়া হয়। সেখানেই তারা অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যান।

কয়েক ঘণ্টা অবস্থান কর্মসূচি চলার পর দিল্লি পুলিশ ঘটনাস্থলে গিয়ে কংগ্রেস এমপিদের আটক করতে শুরু করে। প্রথমে কংগ্রেস নেতা কানহাইয়া কুমার ও এমপি সুখজিন্দর সিংসহ কয়েকজনকে আটক করা হয়। পরে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!