বাংলা জয়ের খবরে ‘বাঙালিবাবু’ সাজলেন নরেন্দ্র মোদি
মে ৪, ২০২৬, ০৯:১৯ পিএম
পশ্চিমবঙ্গে তুমুল সাফল্যের কারণে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সদর দপ্তরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধুতি-পাঞ্জাবি পরিহিত অবস্থায় দপ্তরে উপস্থিত হন, যা তাকে ‘বাঙালি বাবু’ রূপে উপস্থাপন করেছে বলে অনেকে উল্লেখ করেছেন।
দলীয় সূত্রে জানা যায়, মোদির পরনে ছিল তসর ধুতি ও পাঞ্জাবি, সঙ্গে গলায়...