× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:৩৬ এএম

টাঙ্গন নদীর বেশকিছু বাড়িঘর নদীগর্ভে বিলীন

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১১:৩৬ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কয়েকদিনের টানা বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে নদীর পানি বৃদ্ধি পেয়ে শহরের ডিসিবস্তি পাড়ার ১২-১৩টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে। অন্যান্য নদী তীরবর্তী বাসিন্দারা চরম আতংকে রয়েছেন।
গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ঠাকুরগাঁও টাংগন নদীসহ সব ধরনের নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে শহরের টাংগন নদীর তীবরর্তী বেশকিছু এলাকা পড়েছে নদী ভাংগনের মুখে।

ইতোমধ্যে শহরের ডিসিবস্তি এলাকার ১২-১৩টি বাড়িঘর গাছপালা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাড়িঘর ভেসে যাওয়ায় দুর্গত পরিবারগুলো পড়েছে মহা বিপাকে। পৌরসভার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে দুর্গতদের অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সবকিছু হারিয়ে দুর্গত পরিবারগুলো চোখমুখে অন্ধকার দেখছেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এদিকে দুর্গত পরিবারগুলোকে পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় স্থানান্তর করা হয়েছে।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, দুর্গত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য ইতোমধ্যে তারা কাজ শুরু করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!