× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৯:৫২ পিএম

মন্ত্রণালয় চাইলে বদলি হতে পারবেন যে শিক্ষক-কর্মচারীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৬, ০৯:৫২ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের জন্য ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে বদলির সুযোগ রাখা হয়নি নতুন নীতিমালায়। তবে প্রয়োজন মনে করলে শিক্ষা মন্ত্রণালয় নিজ উদ্যোগে তাদের বদলি করতে পারবে।

শুক্রবার (২৪ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, শিক্ষকদের জন্য সংশোধিত বদলি নীতিমালা প্রস্তুত করা হয়েছে। এতে একটি গুরুত্বপূর্ণ ধারায় উল্লেখ রয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠানপ্রধান ও অন্যান্য কর্মচারীদের স্থানান্তর করা সম্ভব হবে।

এদিকে নতুন বদলি কার্যক্রম পরিচালনার জন্য একটি সফটওয়্যার চালু করা হচ্ছে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় এই সফটওয়্যারের উদ্বোধন করবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের আঞ্চলিক অফিসের মাধ্যমে জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠাবে। এর মাধ্যমে মাঠপর্যায়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শুরু হবে এবং ১৫ দিনের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সংশ্লিষ্ট দপ্তরে তথ্য সংগ্রহের জন্য পাঠানোর চিঠি ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং আগামী সপ্তাহেই তা পাঠানো হতে পারে।

এর আগে শিক্ষক নিয়োগ সংক্রান্ত গণবিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলির সুযোগ পেতেন শিক্ষকরা। বিশেষ করে এনটিআরসিএর প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় থাকা শিক্ষকরা এ সুবিধা ভোগ করলেও, চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এই সুযোগ বন্ধ করে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

পরবর্তীতে শিক্ষকদের দাবির মুখে বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় প্রণীত নীতিমালাটি নতুন করে সংশোধন করা হয়েছে এবং আগামী সপ্তাহেই এটি প্রকাশ করা হতে পারে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!