× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:৫৬ পিএম

হৃদরোগে আক্রান্ত ৯ বছরের হাবিবুল্লাহ বাঁচতে চায়

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:৫৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হাবিবুল্লাহ শেখ (৯) জন্মগত হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে। চিকিৎসকদের মতে, উন্নত চিকিৎসা করাতে পারলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৫ লাখ টাকা, যা দরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা অসম্ভব।

পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুল্লাহর বাবা আবদুল হালীম শেখ দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন স্থানে টিউমারে আক্রান্ত। অসুস্থতার কারণে তিনি কোনো ভারী কাজ করতে পারেন না। পরিবারটির নিজস্ব কোনো বসতভিটা নেই। বাবা-মাসহ দুই সন্তান নিয়ে তারা বর্তমানে শিশুটির নানার বাড়িতে আশ্রয় নিয়ে বসবাস করছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়ায় সংসারে চরম আর্থিক সংকট নেমে এসেছে।

হাবিবুল্লাহ দুই ভাইয়ের মধ্যে ছোট। দীর্ঘদিন ধরে হৃদরোগের চিকিৎসা চললেও অর্থাভাবে নিয়মিত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় মাঝে মাঝে চিকিৎসা চালানো হলেও প্রয়োজনীয় উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুটি। বর্তমানে সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে এবং অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে খেলাধুলা ও লেখাপড়া করতেও কষ্ট হচ্ছে।

হাবিবুল্লাহর নানি জানান, তাদের পরিবার অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছে। তার স্বামী ভ্যান চালিয়ে যে সামান্য আয় করেন, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। নাতির ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব নয়। তিনি সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক মানুষের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, হাবিবুল্লাহর পরিবার অত্যন্ত অসহায়। প্রতিবেশীরা সাধ্যমতো সহযোগিতা করলেও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। তারা সমাজের হৃদয়বান মানুষের প্রতি শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

হাবিবুল্লাহর মা বলেন, আমার ছেলে ও আমার স্বামী দুজনেই অসুস্থ। স্বামী কাজ করতে পারেন না। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। ছেলের চিকিৎসার খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব নয়। আমি সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া ও সহযোগিতা চাই।

শিশুটির বাবা আবদুল হালীম শেখ বলেন, আমি নিজেই অসুস্থ। শরীরের বিভিন্ন স্থানে টিউমার হওয়ায় ঠিকমতো কাজ করতে পারি না। ছেলের চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। মানুষের সহযোগিতা ছাড়া আমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে না।

হাবিবুল্লাহর চিকিৎসায় সহযোগিতা করতে আগ্রহীরা তার পরিবারের সঙ্গে ০১৯৪৫-৮৮৩১২৪ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!