× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:৫৫ পিএম

প্রাথমিক শিক্ষকদের বদলি উপজেলা পর্যায়ে নেওয়ার কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:৫৫ পিএম

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি উপজেলা পর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, অধিকাংশ শিক্ষক ঢাকায় বদলি হতে আগ্রহী হওয়ায় মন্ত্রণালয়ে অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। এ পরিস্থিতি সামাল দিতেই বদলি কার্যক্রম উপজেলা পর্যায়ে বিকেন্দ্রীকরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা জেলার প্রাথমিক শিক্ষার সব স্তরের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধিকতর মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে কর্মকর্তাদের করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষক ঢাকায় আসতে চান। তাদের কথা শুনে মনে হয় যেন সব বিদ্যালয়ই ঢাকায়। আমি এবং আমার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের রুমে ঢুকতেই পারি না। এজন্য বদলিটা উপজেলা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, উপজেলা পর্যায়ে বদলি ব্যবস্থাপনা চালু হওয়ায় প্রশাসনিক জটিলতা কমবে এবং শিক্ষকদের প্রয়োজন অনুযায়ী দ্রুত বদলি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Link copied!