× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৭:৫২ পিএম

শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা অপরিহার্য: মহাপরিচালক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৭:৫২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

শান্তি ও যুদ্ধাবস্থায় দেশের সামগ্রিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত ব্যাপক ও অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। মঙ্গলবার (২১ জুলাই) ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর আমন্ত্রণে আয়োজিত বিশেষ বক্তৃতায় তিনি এই কথা বলেন।

মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত ডিএসসিএসসি অডিটোরিয়ামে ‘শান্তি ও যুদ্ধাবস্থায় আনসার-ভিডিপির ভূমিকা’ শীর্ষক উপস্থাপনা অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং বাংলাদেশ পুলিশের কর্মকর্তাসহ সর্বমোট ৩৫৩ জন প্রশিক্ষণার্থী অফিসার উপস্থিত ছিলেন। বক্তৃতার শুরুতে মহাপরিচালক বাহিনীর গৌরবময় ইতিহাস, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে বীর সেনানীদের অসামান্য অবদান এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের নিরাপত্তা ও জনকল্যাণে বাহিনীর ধারাবাহিক সাফল্যের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।

মহাপরিচালক তার বক্তব্যে শান্তিকালীন ও যুদ্ধকালীন পরিস্থিতিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন স্তরের সদস্যদের মোতায়েন পরিকল্পনা, সুনির্দিষ্ট দায়িত্ব এবং অপারেশনাল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, গুরুত্বপূর্ণ সরকারি ও কৌশলগত স্থাপনার নিরাপত্তা বিধান, রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণ, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, নির্বাচনকালীন দায়িত্ব পালন এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী সুদৃঢ় করাসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ কার্যক্রমে বাহিনী দীর্ঘকাল ধরে অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে আসছে। তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত এই সুবিশাল সদস্যভিত্তিক বাহিনী জাতীয় নিরাপত্তা ব্যবস্থার একটি অন্যতম প্রধান সহায়ক শক্তি হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

পাশাপাশি, তিনি বাহিনীর সাংগঠনিক কাঠামো, বর্তমান সক্ষমতা, বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়েও অংশগ্রহণকারী কর্মকর্তাদের একটি স্পষ্ট ও স্বচ্ছ ধারণা দেন। বক্তৃতা শেষে এক প্রাণবন্ত উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে কোর্সে অংশগ্রহণকারী দেশি-বিদেশি কর্মকর্তারা বিভিন্ন কৌশলগত বিষয়ে প্রশ্ন উত্থাপন করেন এবং মহাপরিচালক অত্যন্ত সাবলীলভাবে সেগুলোর উত্তর দেন।

এই তথ্যবহুল উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারী কর্মকর্তারা শান্তি ও যুদ্ধাবস্থায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত গুরুত্ব, অপারেশনাল সক্ষমতা এবং জাতীয় নিরাপত্তায় এর অপরিহার্য অবদান সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। অনুষ্ঠান শেষে ডিএসসিএসসিতে প্রশিক্ষণরত কর্মকর্তাদের পক্ষ থেকে বাহিনীর মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!