× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:৩৮ পিএম

নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নিকোটিন পাউচের বাজারজাতকরণ ঠেকাতে পণ্যটি সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি-টোবাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)। একই সঙ্গে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নিকোটিন পাউচের জাতীয় মান প্রণয়নের উদ্যোগ নেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংগঠন দুটি।

মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞা ও আত্মা জানায়, বিএসটিআই ‘টোব্যাকো অ্যান্ড টোব্যাকো প্রোডাক্ট টেকনিক্যাল কমিটি’ গঠনের মাধ্যমে নিকোটিন পাউচের মান নির্ধারণের উদ্যোগ নিয়েছে। তবে এই কমিটিতে সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) এবং তামাকবিরোধী সংগঠনগুলোর কোনো প্রতিনিধিত্ব নেই। অন্যদিকে, তামাক কোম্পানির প্রতিনিধিত্ব রয়েছে, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর আর্টিকেল ৫.৩-এর পরিপন্থী বলে দাবি করেছে সংগঠন দুটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিকোটিন পাউচে তামাকপাতা না থাকলেও এতে উচ্চমাত্রার নিকোটিন থাকে, যা তীব্র আসক্তি সৃষ্টি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্যমতে, এ ধরনের পণ্য শিশু-কিশোরদের মস্তিষ্কের বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে এবং হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। বর্তমানে বিশ্বজুড়ে এসব পণ্যের সবচেয়ে বড় ভোক্তা হয়ে উঠছে কিশোর ও তরুণরা। ইতোমধ্যে সিঙ্গাপুর, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস, রাশিয়াসহ অন্তত ১৬টি দেশ নিকোটিন পাউচ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি নিষিদ্ধের প্রস্তাব করা হলেও সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনে তা অন্তর্ভুক্ত হয়নি। এখন পণ্যটি বাজারজাতের প্রক্রিয়া চলছে। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নিকোটিন পাউচ নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরসহ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছেন। এ অবস্থায় সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিকোটিন পাউচের জাতীয় মান প্রণয়নের উদ্যোগ সেই ঘোষণার সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করছে প্রজ্ঞা ও আত্মা।

সংগঠন দুটি জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে নিকোটিন পাউচের বাজারজাতকরণ বন্ধ এবং পণ্যটি দ্রুত নিষিদ্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

Link copied!