× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১০ পিএম

আফগানিস্তানে বন্যায় ২০ জনের মৃত্যু, নিখোঁজ শতাধিক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ০৩:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। দেশটির সরকার মঙ্গলবার (২১ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে।

গতকাল সোমবার রাত পর্যন্ত ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তালেবান সরকারের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বন্যার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নূরিস্তান প্রদেশের রাজধানী পারুনে। কর্তৃপক্ষ জানায়, বন্যায় অন্তত ৮০ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আফগান-পাকিস্তান সীমান্তের এই দুর্গম অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন।

আফগানিস্তান জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম। যার ফলে দেশের কিছু অংশে খরা এবং অন্য অংশে অতিরিক্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে।

এ ছাড়া গত কয়েক দশকে নূরিস্তানসহ অন্যান্য প্রদেশে বন উজাড়ের কারণে মাটিতে বৃষ্টির পানি শোষণের ক্ষমতা কমে গিয়ে আকস্মিক বন্যার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!