বাংলাদেশের রাজনীতিতে সূচিত হলো এক নতুন অধ্যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠন করছে বিএনপি।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তারেক রহমানের নেতৃত্বে ৫০ জনের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী শপথ নিয়েছেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়- এম রশিদুল জামান মিল্লাত;
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়- অনিন্দ্য ইসলাম অমিত;
বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়- মো. শরিফুল আলম;
পররাষ্ট্র মন্ত্রণালয়- শ্যামা ওবায়েদ;
কৃষি মন্ত্রণালয়, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়- সুলতান সালাউদ্দিন টুকু;
ভূমি মন্ত্রণালয়- ব্যারিস্টার কায়সার কামাল;
পানি সম্পদ মন্ত্রণালয়- ফরহাদ হোসেন আজাদ;
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়- আমিনুল হক;
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়- মীর হেলাল উদ্দীন;
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়- হাবিবুর রশিদ এবং মো. রাজিব আহসান;
জনপ্রশাসন মন্ত্রণালয়- মো. আব্দুল বারী;
স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়- মীর শাহে আলম;
অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়- মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি;
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়- ইশরাক হোসেন;
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়- ফারজানা শারমিন;
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়- শেখ ফরিদুল ইসলাম;
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়- মো. নুরুল হক নুর;
তথ্য, সম্প্রচার মন্ত্রণালয়- ইয়াসের খান চৌধুরী;
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়- এম ইকবাল হোসেইন;
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়- এম এ মুহিত;
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়- আহম্মদ সোহেল মঞ্জুর;
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়- ববি হাজ্জাজ;
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়- আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম;
এর আগে, দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন