দুর্নীতি দমনে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য: প্রতিমন্ত্রী ফারজানা শারমীন
জুলাই ১৩, ২০২৬, ০১:৪২ পিএম
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন বলেছেন, দুর্নীতি দমনে শুধু তদন্ত ও বিচারিক কার্যক্রমই যথেষ্ট নয়; এর জন্য কার্যকর প্রতিরোধ, সুশাসন প্রতিষ্ঠা এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণও অপরিহার্য।
তিনি বলেন, দুর্নীতি উন্নয়নের অন্যতম বড় প্রতিবন্ধক, যা জনগণের আস্থা ক্ষুণ্ন করে, বিনিয়োগ নিরুৎসাহিত করে এবং রাষ্ট্রীয় সম্পদের অপচয় ঘটায়। তিনি বলেন, কোনো দেশ...