× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:৩৮ পিএম

শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি দায়িত্বশীল পেশা : শিক্ষা প্রতিমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: মে ১১, ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সরকার নানা পরিকল্পনা গ্রহণ করছে। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আরও আধুনিক ও উন্নত হবে।

সোমবার (১১ মে) বান্দরবান সদর উপজেলার রেইছা প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকতা শুধু চাকরি নয়, এটি একটি দায়িত্বশীল পেশা। শিক্ষকরা আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে। তিনি উল্লেখ করেন, অতীতে প্রাথমিক শিক্ষার মান অনেকটাই নিম্নমুখী হয়েছিল। তবে বর্তমান সরকার সেটি পরিবর্তনের জন্য কার্যকর পদক্ষেপ নিচ্ছে।

তিনি আরও বলেন, দেশে প্রক্সি বা বর্গা শিক্ষকের সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে পার্বত্য অঞ্চলে এ প্রবণতা বেশি দেখা যায়। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের কোনো সুযোগ রাখা হবে না বলেও জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী রেইছা পিটিআই পরিদর্শন করেন এবং সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় প্রশিক্ষক ও শিক্ষকদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্টদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়াও শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন: অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি এবং পিটিআই সুপারিনটেনডেন্ট মো. ফজলুল হক ভূঞাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে সকালে প্রতিমন্ত্রী বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

Link copied!