× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১২:৩৫ এএম

গারদখানা থেকে পালাল ৩২ মামলার আসামি ডাকাত সম্রাট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২১, ২০২৬, ১২:৩৫ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুর আদালতের গারদখানা থেকে সম্রাট নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য পালিয়েছেন। আদালতে হাজির করার প্রস্তুতিকালে সোমবার (২০ জুলাই) দুপুর আনুমানিক দুইটার দিকে তিনি কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যান। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ৩২টি ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সম্রাট জামালপুর জেলার দুলালা মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে গাজীপুর সদর মেট্রো থানা-পুলিশ। সোমবার দুপুরে তাঁকে আদালতে হাজির করার জন্য গারদখানায় নেওয়া হয়। এ সময় আসামি বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়ার মধ্যে তিনি কৌশলে হাতকড়া থেকে হাত বের করে দ্রুত পালিয়ে যান।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আদালতে পাঠানোর প্রস্তুতিকালে সম্রাট কৌশলে হাতকড়া থেকে হাত বের করে পালিয়ে যান। তাঁর হাত চিকন হওয়ায় তিনি এ সুযোগটি কাজে লাগাতে সক্ষম হন। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে এবং তাঁকে দ্রুত আইনের আওতায় আনা হবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার বলেন, পলাতক সম্রাটকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তার পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে তিনি কীভাবে আদালতের গারদখানা থেকে পালাতে সক্ষম হলেন, সে বিষয়েও বিভাগীয় তদন্ত ও পর্যালোচনা চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!