ঠাকুরগাঁও সদর উপজেলায় জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফজলুর রহমান ওই গ্রামের মহশিন আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি মো. শাজাহান আলী। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের কৃষিজমিতে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন ফজলুর রহমান। এ সময় হঠাৎ আকাশে কালো মেঘ জমে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন