× UCB Sticker Card
মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৯:১৮ পিএম

৯৯৯-এ কলের পর হামহাম জলপ্রপাত থেকে ১০ পর্যটককে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলসংলগ্ন হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপদে উদ্ধার করেছেন।

সোমবার (২০ জুলাই) সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি পর্যটক দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। তারা সবাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী। জলপ্রপাতে যাওয়ার পথে তাদের একজন পিছলে পড়ে হাতে আঘাত পান। দুর্গম পাহাড়ি পথে আহত সহযাত্রীকে নিয়ে ফিরে আসা সম্ভব না হওয়ায় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সহায়তা চান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পারে। খবর পাওয়ার পরপরই কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যৌথ উদ্ধার অভিযান শুরু করেন।

অভিযান শেষে আটকে পড়া ১০ জন পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকাজ শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অপর নয়জন পর্যটক সুস্থ রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Link copied!