× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:১৭ এএম

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সহায়তা করবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:১৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকার বন্যার্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার সীমান্তবর্তী দোহাজারীর ইকবাল কনভেনশন হলের সামনে ত্রাণ বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এ সময় প্রতিমন্ত্রী বিপদের এই দিনে কাঁধে কাঁধ মিলিয়ে নিরন্ন মানুষের পাশে থাকার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘পানি যখন নেমে যাবে, তখন উপজেলা প্রশাসন প্রতিটি এলাকায় যেতে পারবে। তখন ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিরূপণ করতে পারব। এ মুহূর্তে আমাদের মূল ফোকাস রিলিফ অ্যান্ড রেসকিউ। দুর্গতদের উদ্ধার করতে চাই এবং তাদের কাছে খাবার পৌঁছে দিতে চাই।’

পুনর্বাসনকাজ কবে নাগাদ শুরু হবে, সে বিষয়ে আভাস দিয়ে তিনি বলেন, ‘পানি নামার পর পুনর্বাসনের কাজ শুরু হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রতিটি ঘরবাড়ি মেরামতে সরকারের পক্ষ থেকে সহায়তা করা হবে। যাদের জমি তলিয়ে গেছে, ঘের ভেসে গেছে এবং গবাদিপশুর ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দিতে সরকার সহায়তা করবে, যাতে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে।’

বন্যার কারণে জুলাই মাসের কিস্তি আদায় বন্ধ রাখতে এনজিওগুলোকে সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চন্দনাইশের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন।

Link copied!