× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০২:১৭ এএম

২০৩০ সালের বিশ্বকাপে খেলবেন নেইমার!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০২:১৭ এএম

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলো থেকে ব্রাজিলের বিদায়ের পর আবেগঘন এক প্রতিক্রিয়ায় জাতীয় দলের হয়ে নিজের পথচলা শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন নেইমার জুনিয়র। তবে সেই মন্তব্যের এক সপ্তাহ না পেরোতেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি প্রতিক্রিয়া নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেই এখন বিশ্বাস করছেন, ২০৩০ বিশ্বকাপে আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে এই তারকা ফরোয়ার্ডকে।

গত সপ্তাহে শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের সময় আবেগাপ্লুত হয়ে নেইমার বলেছিলেন, ‘আমি চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি। সবকিছুর শুরু হয়েছিল এখানেই (ব্রাজিলের হয়ে মেটলাইফ স্টেডিয়ামে), আর এখানেই শেষ। এখন সব শেষ।’

এই বক্তব্যের পর থেকেই অনেকেই ধরে নিয়েছিলেন, ব্রাজিলের জার্সিতে নেইমারের অধ্যায় শেষ। উল্লেখ্য, ২০২৬ বিশ্বকাপে নেইমার মোট দুটি ম্যাচ খেলেছেন। এর মধ্যে শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে পেনাল্টি থেকে একটি গোলও করেন।

তবে ভক্তদের একাংশ এখনো আশা ছাড়ছেন না। তাদের বিশ্বাস, বর্তমানে ৩৪ বছর বয়সী নেইমার ৩৮ বছর বয়সেও ২০৩০ বিশ্বকাপে খেলতে পারেন। উদাহরণ হিসেবে তারা তুলে ধরছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা। ২০২৬ বিশ্বকাপে মেসির বয়স ছিল ৩৯ বছর, আর রোনালদোর ৪১।

ভাইরাল এআই ভিডিওতে কী আছে?

সম্প্রতি নেরসোলের তৈরি একটি এআই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, ‘এখনো কি সময় আছে? নেইমারের কি শেষবারের মতো বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে?’

ভিডিওটিতে ২০২৬ সালের নেইমারকে নিজের তরুণ সংস্করণের সঙ্গে বিশ্বকাপ না জেতার আক্ষেপ নিয়ে কথা বলতে দেখা যায়। পরে ভবিষ্যতের একটি কাল্পনিক দৃশ্যে ২০৩০ সালের বিশ্বকাপ ট্রফি হাতে নেইমারকে দেখানো হয়।

সেখানে ২০২৬ সালের নেইমার জানতে চান, তাঁর কি আরেকবার ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জয়ের চেষ্টা করা উচিত? জবাবে তরুণ নেইমার বলেন, ‘হ্যাঁ, শেষবারের মতো।’

ভিডিওটির মন্তব্যের ঘরে নেইমার একটি আবেগঘন মুখের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। আর এতেই নতুন করে শুরু হয় আলোচনা। পোস্টটি প্রকাশের ২৪ ঘণ্টারও কম সময়ে প্রায় ২০ লাখ লাইক পায়। নেইমারের এই ছোট্ট প্রতিক্রিয়াকেই ২০৩০ বিশ্বকাপ নিয়ে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছেন তার অনেক সমর্থক।

নেইমার কি অবসরের ঘোষণা দেননি?

নেইমারের অবসর নিয়ে অনেক জল্পনা থাকলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। নেইমার এখনো ব্রাজিল জাতীয় দল থেকে আনুষ্ঠানিক অবসরের ঘোষণা দেননি।

যদিও ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল এস্পোর্তে জানিয়েছে, ২০৩০ বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ এবং জাতীয় দল ছাড়ার বিষয়ে তার অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ব্রাজিল জাতীয় দলের নতুন প্রকল্পে প্রধান কোচ কার্লো আনচেলোত্তির পরিকল্পনায়ও নেইমারের নাম নেই।

অন্যদিকে, চলতি সপ্তাহের শেষ দিকে ক্লাব সান্তোসের সঙ্গে তার ভবিষ্যৎ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

Link copied!