× UCB Sticker Card
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:৪৮ এএম

ইসরায়েলসহ ভিসা ছাড়াই জার্মানিতে যেতে পারবে যেসব দেশ 

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০১:৪৮ এএম

জার্মানির পতাকা। ছবি : সংগৃহীত

জার্মানির পতাকা। ছবি : সংগৃহীত

চলতি বছরেও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশের সুবিধা বহাল রেখে একটি বিবৃতি প্রকাশ করেছে জার্মানি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত তালিকা অনুযায়ী, ৬২টি দেশের নাগরিকরা পর্যটন, ব্যবসায়িক সফর বা পারিবারিক প্রয়োজনে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই জার্মানিতে প্রবেশ করতে পারবেন।

জার্মান পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই সুবিধার আওতায় তালিকাভুক্ত দেশের নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে অবস্থান করতে পারবেন। তবে এই ভিসামুক্ত প্রবেশ শুধুমাত্র স্বল্পমেয়াদি সফরের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে চাকরি বা অন্য কোনো ধরনের কর্মসংস্থানে যুক্ত হওয়ার অনুমতি মিলবে না।

ভিসামুক্ত সুবিধাপ্রাপ্ত দেশগুলোর মধ্যে রয়েছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলসহ আরও অনেক দেশ।

এই তালিকায় আরও রয়েছে—আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, কলম্বিয়া, মেক্সিকো, পেরু, উরুগুয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং, তাইওয়ান, ইউক্রেন, সার্বিয়া, মন্টেনেগ্রো, বসনিয়া ও হার্জেগোভিনা, কসোভো, জর্জিয়া, মলদোভা, মরিশাস, সেশেলস, ভ্যাটিকান সিটি, সান মারিনো, অ্যান্ডোরা, মোনাকোসহ মোট ৬২টি দেশ ও অঞ্চল।

জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নীতি আন্তর্জাতিক ভ্রমণ, ব্যবসায়িক যোগাযোগ এবং পর্যটন খাতকে আরও গতিশীল করার লক্ষ্যেই বহাল রাখা হয়েছে।

বিবৃতিতে ভ্রমণকারীদের নির্ধারিত সময়সীমা এবং শেনজেন অঞ্চলের অভিবাসন বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

Link copied!