× UCB Sticker Card
সোমবার, ১৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৮:৫৮ পিএম

দুই ছেলের নামে ইউনিয়নের নাম, যে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৮:৫৮ পিএম

প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত

প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি : সংগৃহীত

বগুড়ার মোকামতলা উপজেলায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিলিয়ে নতুন দুটি ইউনিয়ন পরিষদের নামকরণ করা হয়েছে—এমন অভিযোগকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি সংসদেও আলোচনায় ওঠে।

সোমবার (১৫ জুন) সংসদের বৈঠকে বিরোধীদল অভিযোগ তোলে যে, প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল রেখে নবগঠিত দুই ইউনিয়নের নাম রাখা হয়েছে। তবে প্রতিমন্ত্রী শাহে আলম এ অভিযোগ অস্বীকার করে বলেন, নামকরণটি সম্পূর্ণ কাকতালীয়।

বিরতির পর তিনি সংসদে বিষয়টির জবাব দেন। প্রতিমন্ত্রী দাবি করেন, ইউনিয়নগুলোর নাম তার পরিবারের সদস্যদের নামে নয়; বরং স্থানীয় প্রশাসনের যাচাই-বাছাই ও গণশুনানির ভিত্তিতে রাখা হয়েছে।

তিনি বলেন, সৈয়দপুর ইউনিয়ন সীমান্তবর্তী হওয়ায় এর নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে। একইভাবে দেউলী ইউনিয়ন দূরবর্তী ও সীমান্তবর্তী অঞ্চলের সঙ্গে সংযুক্ত হওয়ায় এর নাম ‘দিগন্ত’ রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, এসব নাম তার সন্তানদের নামের সঙ্গে মিল থাকলেও তা সম্পূর্ণ কাকতালীয়।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, প্রতিমন্ত্রী শাহে আলমের মালিকানায় ১২টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে রয়েছে ‘মীর সীমান্ত ফিলিং স্টেশন’ এবং ‘মীর দিগন্ত ট্রেডিং এজেন্সি’।

অভিযোগের জবাবে তিনি বলেন, তার সন্তানদের নামের সঙ্গে ইউনিয়নের নাম মিললেও সেখানে ‘মীর’ শব্দটি নেই, তাই এটি উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ নয়।

তিনি আরও উদাহরণ দিয়ে বলেন, দেশের বিভিন্ন স্থানে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নামে বহু প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে, যেমন ‘সীমান্ত এক্সপ্রেস’ বা ‘দিগন্ত টাওয়ার’—এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।

গেজেট অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়নের ১১টি মৌজা নিয়ে গঠিত ‘সীমান্ত’ ইউনিয়নের জনসংখ্যা ১৬ হাজার ২৬৭ জন। আর দেউলী ইউনিয়নের ৮টি মৌজা নিয়ে গঠিত ‘দিগন্ত’ ইউনিয়নের জনসংখ্যা ১৭ হাজার ৭৫৯ জন।

Link copied!